
সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে দাম্মাম বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের চালানো হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার কঠোর নিন্দা প্রকাশ করে।
বিবৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য যে, এই হামলায় হতাহতদের তালিকায় দুই বাংলাদেশির নামও রয়েছে। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে চালানো এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির ভূখণ্ড ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে।





