
বিদেশে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে শুরু হওয়া ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এর প্রথম দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের সাড়ম্বরে উপস্থিত হতে দেখা গেছে। ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই ফেয়ারটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনের শেষ দিন আগামীকাল শনিবার। এই মেলার খোঁজ পেয়েছি পেজে।
ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকেলের দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা চত্বর। পছন্দের দেশগুলোতে উচ্চশিক্ষার সুযোগ, ভিসা প্রাপ্তির প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা এখানে ছুটে আসেন। রাজীব বলেন, ‘আমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি।
মিরপুর থেকে মায়ের সঙ্গে মেলায় আসা শ্রাবণী আক্তার ঢাকার বাইরের একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন এবং অস্ট্রেলিয়ায় সামাজিক বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী। তিনি জানান, শুক্রবার মেলা হওয়ায় তাঁর মতো ঢাকার বাইরের শিক্ষার্থীদের সুবিধা হয়েছে। একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠানকে একসাথে পেয়ে বিভিন্ন অফার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। একই ভাবনার কথা জানান ধানমন্ডি থেকে আসা স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেন, যিনি বাবা মহসিন হোসেনকে সঙ্গে নিয়ে মেলায় এসেছিলেন। পেজ থেকে মেলার তথ্য পাওয়া রাজীব জানান, বিদেশে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সঠিক পরামর্শ তিনি এখান থেকে পেয়ে গেছেন। বিদেশে যাওয়ার প্রস্তুতির জন্য বেশ কিছু বিষয়ে জানার ছিল।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলার সমাপনী দিন শনিবারও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য দুয়ার খোলা থাকবে। এখানে ভর্তিপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, স্কলারশিপ ও আবেদন সংক্রান্ত যাবতীয় সহায়তামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের সরাসরি তথ্য ও সেবা নিশ্চিত করতে মেলায় ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠান স্টল দিয়েছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের পাশাপাশি দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণে রয়েছে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। পুরো ইভেন্টে ডিজিটাল কানেকটিভিটি পার্টনার হিসেবে সেবা দিচ্ছে আম্বার আইটি লিমিটেড।
সরাসরি মেলা প্রাঙ্গণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পরামর্শ দেওয়া হয়। প্রথম দিনের আয়োজনে বেলা সাড়ে ৩টা, বিকেল সাড়ে ৪টা ও সাড়ে ৫টায় বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। তমা রশিদের উপস্থাপনায় অতিথিরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রেকমেন্ডেশন লেটার প্রস্তুত, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিয়ে দিকনির্দেশনা দেন। শনিবারও প্রতিনিধিরা লাইভ আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া যারা সরাসরি উপস্থিত হতে পারছেন না, তাদের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে মেলা চলবে, যেখান থেকে ঘরে বসেই সব তথ্য ও অফার জানা যাবে। এদিকে সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই ফেয়ারের অনলাইন আয়োজন।





