
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউ গিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। ৫ অক্টোবর সোমবার আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ৪ অক্টোবর রবিবার ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদ দুই হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর ওই দিনই তিনি কারাগার থেকে মুক্তি পান। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান জামিনের আবেদন করেন।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, জমির দখল ও বেদখল নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল। রিমান্ড শেষে রবিবার তাকে পুনরায় আদালতে তোলা হয়। এই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।





