২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান: মার্কো রুবিও

Published: October 7, 2026, 4:33 pm

ইরান হরমুজ প্রণালির ওপর থেকে তাদের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৭ অক্টোবর) গ্রীসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে মার্কো রুবিও আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে যথাযথ চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তেহরান সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আল জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।