২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবি টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

Published: October 9, 2026, 8:43 pm

আবুধাবি টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষ হওয়ার সময় শান্তর দল ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে।

ওপেনার তানজিদ হাসান শুরুতে আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করেছেন। ৪১ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তিনি। দলীয় ১২৪ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। অধিনায়কের সেই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন ওপেনার তামিম।

অন্য ওপেনার সাদমান ইসলাম শুরুতে কিছুটা ধীরস্থির ছিলেন। মাত্র ৫ রানে থাকাবস্থায় হাশমতউল্লাহ শহিদির কাছে জীবন পাওয়া এই ব্যাটার পরে সাবলীল খেলে ফিফটি তুলে নেন। তবে ব্যক্তিগত ৬৭ রানে মোহাম্মদ সেলিমের শর্ট বলে স্কয়ার লেগে জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন। ১৮৪ দলীয় রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। ওপেনিংয়ে তানজিদের সঙ্গী সাদমান ইসলাম শুরুতে বেশ নড়বড়ে ব্যাটিং করেছেন। মাত্র ৫ রানে থাকাবস্থায় তাকে একবার জীবন দিয়েছেন হাশমতউল্লাহ শহিদি। তবে বল একটু পুরোনো হতেই সেট হয়ে যান সাদমান। তবে সেট হয়েও সেঞ্চুরি করতে পারেননি সাদমান। মুমিনুলের বিদায়ের পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের।

সাদমানের বিদায়ের পর মুমিনুল হক ও শান্ত ৩৭ রানের একটি জুটি গড়েন। ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে ক্যাচ দেওয়ার আগে মুমিনুল ৭০ বলে ৪টি চারের মারে ৩৯ রান করেন। এরপর বাংলাদেশ দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে। মুশফিকুর রহিম কোনো রান না করেই ইয়ামিন আহমদজাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪২ বলে ২৯ রান করে কায়েস আহমেদের শিকার হন। আহমদজাইর লেংথ বল ব্যাটে-বলে ঠিকমতো করতে না পেরে কাভারে ক্যাচ দেন মুমিনুল। মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম।

ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যা দলকে আড়াইশ’ রানের কোটা পার করে দেয়। ২৮৭ দলীয় রানে ইশমত আলমের বলে মিরাজ ২৪ রানে বোল্ড হন। লিটন দাস ৮৯ বলে ৪টি চারের মারে ৫৩ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। একই বোলারের শিকার হন হাসান মাহমুদও, যিনি দলীয় ৩০৫ রানে সাজঘরে ফেরেন।

দিনের শেষ ৪ ওভারে নাইম হাসান ও তাইজুল ইসলাম কোনো বিপদ হতে দেননি। তারা ১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন। এর মধ্যে নাইম ১১ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের হয়ে প্রথম দিনে মোহাম্মদ সেলিম ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ইসমত আলম ও ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট শিকার করেছেন।