২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে স্বৈরাচারী বলে আটক হলেন অরবিন্দ কেজরিওয়াল

Published: October 10, 2026, 4:47 pm

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে তার নিজ বাড়ির বাইরে থেকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় তাকে বাধা দিয়ে আটক করে পুলিশ। এ সময় তিনি অভিযোগ করেন, উড়োজাহাজ থেকে নামার আগেই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার এই ঘটনা মোদি সরকারের চরম ভয়ের বহিঃপ্রকাশ।

কেজরিওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানেন যে নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমেই তিনি জয়ী হয়েছেন। নিজের এই জালিয়াতি আড়াল করার লক্ষ্যেই মোদি দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী।