৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার শঙ্কায় জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Published: October 25, 2026, 2:51 pm

সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না এবং অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। কোনো তথ্য জানতেও বেগ পেতে হচ্ছে সেবাগ্রহীতাদের।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশ দেখা যায়। এতে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনটি বর্তমানে রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই তা চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি।