১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

Published: October 28, 2026, 3:21 pm

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতামূলক বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার (২৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, এই ধরনের ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি বা কাজ করার অনুমতি নেই।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বি১/বি২ ভিসায় কেবল ব্যবসায়িক মিটিংয়ে অংশ নেওয়া এবং বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে সেখানে কাজের উদ্দেশ্যে যেতে চাইলে অবশ্যই যথাযথ ভিসার আবেদন করতে হবে। তাই ভ্রমণের আগে এই নিয়মকানুনগুলো জেনে নেওয়ার জন্য ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।