
কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ জারি করেছেন। এই নতুন আইনটি দেশে ট্রাফিক আইন হিসেবে কার্যকর হবে।
আমীরি দেওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আইন অবিলম্বে কার্যকর করা হবে এবং খুব দ্রুতই তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেটে প্রকাশের পরই নতুন ট্রাফিক আইনের বিভিন্ন ধারা, প্রযোজ্য জরিমানা এবং সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।





