নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে বিভিন্নজনকে হয়রানির অভিযোগ উঠেছে সাবিনা আক্তার (২৯) নামের এক নারীর বিরুদ্ধে। উপজেলার বিক্রমশ্রী পূর্বপাড়া গ্রামের ভোক্তভোগী ও তাদের স্বজনদের পক্ষ হতে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগের কথা জানানো হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে বারহাট্টা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে শতাধীক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অভিযুক্ত সাবিনা আক্তার ওই গ্রামের লজ্জত আলীর মেয়ে।
কর্মসূচী চলাকালে অন্যান্যের মধ্যে ভোক্তভোগী রাজু মিয়া, তার পিতা মোঃ লিটন মিয়া, একাবাসির পক্ষে মোঃ আক্কাছ আলীসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, সাবিনা আক্তারের কারণে এলাকার লোকজনের জীবন অতিষ্ঠ। তার যে কোন স্বার্থে ব্যাঘাত ঘটলেই তিনি নামে বে-নামে মিথ্যা মামলা করেন। এ পর্যন্ত অনেক নারী-পুরুষের বিরুদ্ধে তিনি নিজে এবং তার বাবা লজ্জত আলীকে দিয়ে মিথ্যা মামলা করেছেন। মামলার কারণে হয়রানিতে পড়েছে ওইসব মানুষজন। সাবিনা আক্তারের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকারও অভিযোগ করেছেন একধীক বক্তা।

বক্তাদের আরো অভিযোগ, এই সাবিনার জামাইয়ের কোন শেষ নেই। তার যখন যাকে ভালো লাগে তার সাথেই অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলেই নারী নির্যাতন মামলা দেয়। ইতিমধ্যেই এই মেয়েটি ৭ জন জামাই পরিবর্তন করেছে। লোকজনদের সে সাবিনা আক্তার ছাড়াও ভিন্ন নামে পরিচয় দেয়। সকল মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ভোক্তভোগী রাজু মিয়ার অভিযোগ- আমাদের সাথে সাবিনা আক্তারের জমি নিয়ে বিরোধ আছে। এই বিরোধে জেতার জন্য তিনি আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এই মামলায় আমি ১১দিন হাজতে ছিলাম। রাজু মিয়ার পিতা মোঃ লিটন মিয়া বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার সরল-সহজ ছেলেটাকে হাজত খাটিয়েছে। এখনো বিভিন্নভাবে হুমকী দিচ্ছে। আমরা সাবিনার হয়রানীর সুষ্টু বিচার চাই।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিক উজ্জামান বলেন, বিক্রমশ্রী গ্রাম থেকে বেশকিছু লোক থানায় এসেছিলেন। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





