৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় অনলাইন জুয়া পরিচালনা ও অর্থপাচারের অভিযোগে মামা-ভাগ্নী আটক

Kongsotime

Published: September 20, 2026, 6:53 pm

নেত্রকোণার বারহাট্টায় অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারে সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত অভিযোগে নারীসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি। তারা হলেন জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের এরশাদুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম সজীব (২৯) ও একই গ্রামের আব্দুল গনির মেয়ে মিমনুর নাহার তন্বী (২৪)। সম্পর্কে তারা মামা-ভাগ্নী বলে জানা গেছে।

ডিবি পুলিশসূত্র জানায়, মাজহারুল ইসলাম সজীব ২০২২ সালে অনলাইন জুয়া খেলার বেটিং সাইটে সাব-এজেন্ট হিসাবে জুয়া খেলা পরিচালনা শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সাল হতে এই বেটিং সাইটে রাশিয়ান ম্যানেজারের সাথে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে যোগাযোগ করে মাস্টার এজেন্ট হিসাবে যুক্ত হয়ে তার অধীনস্থ মিমনুর নাহার তন্বীসহ অন্যান্য সাব-এজেন্টদের সমন্বয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। এই বেটিং সাইট ছাড়াও সজীব MEGA CASINO WORLD, Coldbet এ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলেন। তাছাড়াও আটককৃতরা জুয়া খেলা পরিচালনার জন্য  management.io, mobcash সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেন এবং বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে লেনদেন করেন। এমনি গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে৷ এসময় আটককৃতদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে তাদের নিজেদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার আলামত পাওয়া যায়।

আটক মামা-ভাগ্নীর নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হযয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যাকাউন্ট খুলে তা অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহার করতে সহযোগিতা এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন আটককৃতরা। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহতেআছে বলে জানিয়েছে পুলিশ।