
১৭ বছরের ক্রিকেট যাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করল আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এটি সব ফরম্যাট মিলিয়ে আফগানদের এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। এর আগে টি-টুয়েন্টিতে সাত নম্বর এবং টেস্টে নয় নম্বর ছিল তাদের সেরা সাফল্য। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং (শীর্ষ ১০)। এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস।
তালিকায় নবম স্থানে থাকা বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজের (১০ম) মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলেছে তারা।
বর্তমানে আফগানিস্তান ও শ্রীলঙ্কা উভয়েরই রেটিং পয়েন্ট ৯৪ হলেও, ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ষষ্ঠ স্থানটি দখলে নিয়েছে আফগানরা। শীর্ষে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ভারত ৬ রেটিং পয়েন্টে এগিয়ে আছে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে চমক দেখায় দলটি। এখন পর্যন্ত মোট ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৬টিতে জয়লাভ করেছে তারা। সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত; আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আফগানিস্তান।





