
ইরানে বড় ধরনের হামলার জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে তাদের বড় কিছু করতে হবে এবং এর মধ্যে একটি বড় আঘাতও থাকতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন যে তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এছাড়া তিনি স্বীকার করেছেন যে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, জ্বালানির পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হওয়ায় সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি।





