২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সমুদ্র নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

Published: November 6, 2026, 5:06 pm

কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টের (কিউসিবিএসডি) অধীনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতার পৌঁছেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।

আইএসপিআর জানায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডিতে এই সদস্যরা তিন বছর মেয়াদে নিযুক্ত থাকবেন। সেখানে তারা উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল পরিচালনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক মিশনে অংশ নেওয়া সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে তারা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়মিত সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনী। নতুন এই নিয়োগের ফলে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে। আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর পেশাদারত্ব প্রদর্শনের পাশাপাশি এই সদস্যরা দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।