১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

Published: October 27, 2026, 1:36 pm

মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এর ফলে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কোনো কারণ জানা সম্ভব হয়নি।