১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ১

Published: October 27, 2026, 12:59 pm

মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি স্থানীয় বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। এই মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমান নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মিজানুর কুষ্টিয়ার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত দুই আরোহীকে উদ্ধার করেন। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামনগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি জব্দ করেছে। হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগতপ্রক্রিয়া চলমান রয়েছে।