২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

Kongsotime

Published: September 16, 2026, 5:32 pm

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টায় ৯০পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কিরন মিয়া (৪০) নামের একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কিরন মিয়া উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মইচ উদ্দিনের ছেলে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ওই এলাকার নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, কিরন মিয়া ও তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে গোপনে মাদকদ্রব্য ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে পুলিশের উপস্থিতিতে মাদকবিরোধী সভা-সমাবেশও করেছেন এলাকাবাসি। এরপরও কিছুলোক এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কিরন মিয়া বিভিন্ন প্রকার মাদক বিক্রয়ের জন্য এলাকায় ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বুধবার সকালের দিকে নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তায় পেয়ে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় কিরন মিয়ার কাছে ৯০পিস টাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি চম্পক দাম বলেন, আটক কিরন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।