বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোণার বারহাট্টা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্যসাক্ষাত করেছেন। তিনি শনিবার (৩১সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রেসক্লাবে আসেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল তাকে স্বাগত জানান।
চেয়ারম্যান ড্যানি সাংবাদিকদের সাথে কোশল বিনীময় শেষে প্রেসক্লাবের কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন- সাংবাদিকতা সেবামূলক পেশা। মফস্বলের সাংবাদিকরা অনেকটা স্বেচ্ছাশ্রমে সেবার কাজ চালিয়ে আসছেন। তিনি বলেন, আপনারা নিউজ করেন, তবে সেই নিউজ হতে হবে বস্তুনিষ্ট। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনিয়মের নিউজ করবেন, তা যদি আমার বিরুদ্ধেও যায়, তবুও। তবে, সেই নিউজ হতে হবে সঠিক ও নিরপেক্ষ।
তিনি বলেন, সরকারের উন্নয়মূলক কর্মকান্ডের খবরাখবর জনসাধারণের জানার অধিকার আছে, সেবব খবরাখবর তুলে ধরেন। তবে নিউজ করতে গিয়ে কাউকে তেল মারা উচিৎ হবে না। সত্য কথা বলার জন্য মানুষ সাংবাদিকদের সম্মান করে।
সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ফারুক সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রেসক্লাবের বর্তমান অবস্থা প্রভৃতি বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতাও দায়িত্ব। বারহাট্টার সাংবাদিকরা খুবই সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ টি এম আব্দুল বারী ড্যানী নেত্রকোণা জেলা, বিশেষ করে নেত্রকোণা- ২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনে বিশেষ পরিচিত মুখ। তার জন্ম বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে। এলাকায় তিনি ড্যানী নামেই সমধীক পরিচিত। দীর্ঘ ৩৩বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে রাজপথে লড়াই করেছেন। ঢাকা বিশ্বদ্যিালয়ে অধ্যয়ণকালে তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের সাথে যুক্ত হন। তার ভূমিকা সকলের নজর কাড়ে এবং তিনি সূর্যসেন হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হন তিনি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১দফা বাস্তবায়নে তিনি এলাকায় ব্যাপক গণ-সংযোগ করেন। গত জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। চলতি বছরের ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন দ্বারা সরকার তাকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে।





