২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব এখন এসআরবি

Kongsotime

Published: September 17, 2026, 1:31 pm

ডেস্ক রিপোর্ট

রেপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব) বিলুপ্ত করা হয়েছে। তারস্থলে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এতদমর্মে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে সরকার।

গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার উদ্ধেশ্যে একটি আধুরিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা দরকার।

গত ১০ সেপ্টেম্বর জাতীয়সংসদের অধিবেসনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারীর পর তা আইনে রূপ নেয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকেই নতুন নামে কাজ শুরু করেছে এই ইউনিট।

জানা যায়, গত ২০২৪ সালের ১০ ডিসেম্বর র‌্যাবের বিলুপ্তির দাবি জানায় পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।