১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষে লন্ডনের ঐতিহাসিক ফজল মসজিদ: ১৯২৬ সালের সেই সূচনা

Published: November 3, 2026, 4:49 pm

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ফজল মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উদ্‌যাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। বিশ শতকের শুরুর দিকে যখন যুক্তরাজ্যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তখন তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার প্রয়োজনে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। ১৯২৬ সালে মসজিদটির উদ্বোধনের মাধ্যমেই দেশটিতে প্রথমবারের মতো মিনার থেকে আজান দেওয়ার আনুষ্ঠানিক সূচনা হয়, যা ব্রিটেনে মুসলিমদের প্রাতিষ্ঠানিক ধর্মীয় কার্যক্রমের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে স্থান করে নিয়েছে।

মসজিদটির উদ্বোধনী আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিম প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী মুহূর্তে শেখ আবদুল কাদির একটি রুপার চাবি ব্যবহার করে মসজিদের প্রধান ফটক উন্মুক্ত করেন। সে সময় তিনি পরম করুণাময় আল্লাহর নামে ইবাদতখানাটি খুলে দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানের বক্তারা মসজিদটিকে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ইবাদতের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মসজিদের ইমাম মাওলানা আবদুর রহিম দার্দ ধর্মীয় সহনশীলতার বার্তা দিয়ে বলেন, মসজিদের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের অধিকার নিশ্চিত সাপেক্ষে অন্য ধর্মাবলম্বীদের জন্যও মসজিদ পরিদর্শনের সুযোগ উন্মুক্ত থাকবে। পাশাপাশি ধর্মীয় সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের অধিকার বজায় রাখার নিয়ম মেনে অন্য ধর্মের মানুষও এটি পরিদর্শন করতে পারবেন।

বক্তব্য পর্ব শেষে জি এফ মালিক মসজিদের চারটি মিনারের একটিতে আরোহণ করে আজান দেন। এর পর থেকেই মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিয়মিত আজান দেওয়ার প্রথা চালু হয়। ফজল মসজিদের প্রতিষ্ঠা কেবল একটি ইমারত নির্মাণের ঘটনা নয়, বরং এটি ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উপস্থিতির বিকাশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।