২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ জানাবে ইসি

Published: November 11, 2026, 7:35 pm

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও নির্বাচন অনুষ্ঠানের খুঁটিনাটি চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের চারজন নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নির্বাচন ভবনে বুধবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

সূত্রমতে, সভার আলোচ্যসূচিতে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পাঁচ ধাপে ইউপি নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা এবং দ্বিতীয়টি হলো স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণ ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম। বৈঠকের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হবে। ওই বৈঠকেই পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি ও ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার খসড়া তৈরি হয়েছে।

এ প্রস্তাবিত সূচি অনুযায়ী ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়নগুলোকে নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। কোন ইউনিয়ন কোন ধাপে যুক্ত হবে, তার বিস্তারিত ১৬ নভেম্বরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জানা যাবে।