
দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে স্পোর্টসওয়্যার বা ক্রীড়া পোশাকের বাজারে একক আধিপত্য বজায় রাখা নাইকি বর্তমানে অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই করছে। একের পর এক কৌশলগত ভুল, রাজস্ব ঘাটতি এবং গ্রাহক কমে যাওয়ার মতো সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি তার আগের অবস্থান হারাচ্ছে। এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য যেমন কমেছে, তেমনি এটি এসঅ্যান্ডপি ১০০ ইনডেক্স থেকেও বাদ পড়েছে। শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ার পর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্লু-চিপ প্রতিষ্ঠানগুলোর তালিকা ‘এসঅ্যান্ডপি ১০০’ ইনডেক্স থেকেও বাদ পড়েছে নাইকি।
নাইকির সংকট কতটা গভীর তা স্পষ্ট হয় সর্বশেষ প্রান্তিক আয়ের পরিসংখ্যানে। এ সময় প্রতিষ্ঠানের রাজস্ব দাঁড়িয়েছে ১১ বিলিয়ন ডলারে, যা প্রত্যাশার তুলনায় বেশ কম। বিশেষ করে চীনের বাজারে তাদের রাজস্ব ২৬ শতাংশ কমেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ২০৩১ সালের মধ্যে খরচ ২.৫ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা নিয়েছে, যার মানে হচ্ছে আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। এই নেতিবাচক আর্থিক প্রতিবেদন প্রকাশের পরপরই নিউ ইয়র্কের শেয়ারবাজারে নাইকির শেয়ার দর ৮ শতাংশের বেশি পড়ে যায়। নাইকির সর্বশেষ প্রান্তিক রাজস্ব ছিল ১১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক কম।
প্রতিষ্ঠানের এমন বিপর্যয়ের পেছনে কিছু আত্মঘাতী সিদ্ধান্তকে দায়ী করেছেন স্পোর্টস রিটেইল ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট পাওয়েল। সাবেক সিইও জন ডোনাহোর আমলে খুচরা বিক্রেতাদের সাথে সম্পর্ক ছিন্ন করে কেবল নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির ওপর জোর দেওয়া হয়। মহামারীর সময় এটি কাজ দিলেও পরবর্তীতে তা বুমেরাং হয়েছে। এছাড়া নতুন উদ্ভাবনে বিনিয়োগ না কমিয়ে ডিজিটাল কার্যক্রমে বেশি অর্থ ব্যয় করায় বাজারে নিজস্বতা হারিয়েছে নাইকি। ‘জর্ডান’ ব্র্যান্ডের অতিরিক্ত সরবরাহের ফলে এর আকর্ষণও কমে গেছে, যে কারণে এখন উৎপাদন সীমিত করতে হচ্ছে।
ব্র্যান্ডটির ভাবমূর্তিতে বড় আঘাত এসেছে তারকা খেলোয়াড়দের প্রস্থানের কারণে। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজি ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে সুইজারল্যান্ডের উদীয়মান ব্র্যান্ড ‘অন’-এ যোগ দিয়েছেন। অন্যদিকে, স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামালও নাইকি ছেড়ে অ্যাডিডাসে নাম লিখিয়েছেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিশ্বসেরা ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে সুইজারল্যান্ডের উদীয়মান ব্র্যান্ড ‘অন’-এ যোগ দেন।
এই পরিস্থিতি সামলাতে দুই বছর আগে অবসর ভেঙে সিইও হিসেবে ফিরেছেন এলিয়েট হিল। নতুন কৌশলের অংশ হিসেবে ‘হোয়াই ডু ইট?’ ক্যাম্পেইন শুরু করেছে তারা। বিশ্লেষক ম্যাট পাওয়েলের মতে, যদিও নাইকি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং আগামী বছরেই এর ইতিবাচক প্রভাব পড়তে পারে, তবে আগের মতো একচেটিয়া আধিপত্য ধরে রাখা তাদের জন্য বেশ কঠিন হবে।





