
শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে চলমান দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এবার গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে। বুধবার ৭ অক্টোবর কলম্বোর নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে একটি শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার ক্রয়ের নামে সংগৃহীত অর্থ আত্মসাৎ ও চ্যারিটি তহবিলের অর্থ তছরুপের গুরুতর অভিযোগ রয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত সোমবারই দেশে ফেরেন শিরান্থি। তবে এর আগেই বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন।
অভিযোগ অনুযায়ী, শিরান্থি রাজাপাকসে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘সিরিলিয়া সাভিয়া’-এর মাধ্যমে লেডি রিজওয়ে চিলড্রেনস হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার কথা বলে ১ কোটি শ্রীলঙ্কান রুপি সংগ্রহ করা হয়েছিল। তবে তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, ওই স্ক্যানারটি চীন সরকার আগেই অনুদান হিসেবে হাসপাতালটিকে বিনামূল্যে প্রদান করেছিল। ফলে সংগৃহীত অনুদানের অর্থ সেবামূলক কাজে ব্যয় না করে চ্যারিটি তহবিল থেকে সরিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। শ্রীলঙ্কার সাবেক প্রতাপশালী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী শিরান্থি রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ, তার প্রতিষ্ঠিত ‘সিরিলিয়া সাভিয়া’ নামক দাতব্য সংস্থার মাধ্যমে কলম্বোর লেডি রিজওয়ে চিলড্রেনস হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার কথা বলে ১ কোটি। 1, 30, 300. ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট ও মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপাকসে।
গ্রেপ্তার এড়াতে শিরান্থি রাজাপাকসে আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, যার শুনানির দিন আগামী ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে জামিন আবেদনের আগেই তিনি গ্রেপ্তার হলেন। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়মের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন সাবেক এই ফার্স্ট লেডি। মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে দাবি করেছেন, সিরিলিয়া সাভিয়ার ব্যাংক হিসাবে অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কোনো ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় রাজাপাকসে পরিবার। এরপর থেকেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ জোরদার হয়েছে। চলতি বছরের শুরুতে মাহিন্দা-শিরান্থি দম্পতির জ্যেষ্ঠ ছেলে ও বিরোধীদলীয় সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে বিমান ক্রয় কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন। এ ছাড়া দুর্নীতির অভিযোগে তাদের অপর ছেলে যোশীথা রাজাপাকসেকেও চলতি বছর গ্রেপ্তার করা হয়েছিল। এবার খোদ সাবেক ফার্স্ট লেডির গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজাপাকসে পরিবারের ওপর আইনি চাপ নতুন মাত্রা পেল। উল্লেখ্য, শ্রীলঙ্কায় দীর্ঘ প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে তামিল বিদ্রোহীদের দমনের পর মাহিন্দা রাজাপাকসেকে জাতীয় বীর হিসেবে দেখা হলেও পরবর্তীতে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকট, নজিরবিহীন মূল্যস্ফীতি এবং খাদ্য-জ্বাল। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই রাজাপাকসে পরিবারের দীর্ঘদিনের বিতর্কিত আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্তগুলো নতুন করে জোরেশোরে চালু করেছেন।





