৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে লাইসেন্স বাতিল হলো রিক্রুটমেন্ট এজেন্সির

Published: October 22, 2026, 6:11 pm

কাতারে আইন অমান্য ও গ্রাহকদের অভিযোগের প্রতি অবহেলা প্রদর্শনের দায়ে ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ নামক ম্যানপাওয়ার এজেন্সির লাইসেন্স বাতিল করেছে শ্রম মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর ছিল ৬৩৮। মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্তের আলোকে আইনি প্রক্রিয়া মেনেই এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রম আইন, নির্ধারিত নীতিমালা লঙ্ঘন এবং সেবাগ্রহীতাদের অভিযোগ নিরসনে সহযোগিতা না করায় ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামের একটি ম্যানপাওয়ার বা কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে কার্যালয়টি বন্ধ করে দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা, নিয়োগকর্তা ও কর্মীর অধিকার নিশ্চিত করা এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা সরকারি নির্দেশনা মানবে না বা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা চলমান থাকবে বলে মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়েছে। একই সাথে শ্রম মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে যে, যেসব প্রবাসী বা নিয়োগকারী প্রতিষ্ঠান প্রচলিত নিয়ম ও সরকারি নির্দেশনাবলী অনুসরণে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এজেন্সির অনিয়ম বা চুক্তিভঙ্গ সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি মন্ত্রণালয়ের হটলাইন ১৬৫০৫ নম্বরে জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও কাতারের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে ২০২৭ সালের বাজেট খসড়াও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। পাশাপাশি কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।