১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

Published: October 31, 2026, 11:09 am

গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া সংলগ্ন খান বাড়ি এলাকায় ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী মহাসড়কে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলের সাত দফা দাবি আদায়ের লক্ষে এটি তৃতীয় লংমার্চ কর্মসূচি বলে তিনি উল্লেখ করেন। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে—গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা কার্যকর ও বাস্তবায়ন করতে হবে। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার খান বাড়ি এলাকায় (ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী) লংমার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মূল দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অবজ্ঞা করলে সরকারকে শুধু অসম্মানিতই হতে হবে না, বরং এর জন্য চড়া মূল্য দিতে হবে। তিনি দাবি করেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখালে সরকারের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি আরও যোগ করেন, তাদের মূল দাবি হলো গণভোটের রায় কার্যকর করা, যা বাস্তবায়িত হলে অন্যান্য ছয়টি দাবি এমনিতেই পূরণ হয়ে যাবে বলে তারা মনে করেন।

আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। তারা চূড়ান্ত লক্ষ্য অর্জন করেই ঘরে ফিরবেন। জনগণের এই যৌক্তিক দাবি আদায়ে তারা বদ্ধপরিকর বলেও জানান তিনি।

লংমার্চের এই পথসভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে জেলা জামায়াতের আমির আ. স. ম. রুহুল কুদ্দুস এবং জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।