১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

Published: November 2, 2026, 7:15 pm

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম ফের বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে। এই নতুন দর সোমবার রাত ৮টার পর থেকেই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই মূলত দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১.৯৫ টাকায়। অথচ গত সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩.০৯ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩.০৯ টাকা।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হয়েছিল। তবে বাজারে ঘোষণার চেয়ে চড়া দামে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। রাজধানীতে গত মাসেও ১৮৩৭ টাকার গ্যাস ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মূলত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজি বাজার অস্থির হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে দর বাড়লে আমদানিকারকদের সরবরাহ কমিয়ে দেওয়ার প্রবণতায় কোথাও কোথাও ১৫৮৫ টাকার এলপিজি ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দরে বেচাকেনা হয়েছে।