২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটের সম্ভাবনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 12, 2026, 6:36 pm

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে (সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনে তিনি জানান, প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে নাশকতা না দুর্ঘটনা, তা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

সংসদে বিরোধী দলের প্রশ্ন

অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘটনার পরপরই দৌলতপুর থানার ওসি পেট্রোল বোমা হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন, অথচ সেখানে কোনো ফরেনসিক দল কাজ করেনি। সংসদ সদস্যের বাড়িতে এমন ঘটনার পর জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে জানিয়ে তিনি সরকারের কাছে ঘটনার প্রকৃত কারণ ও ব্যাখ্যা দাবি করেন। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য ও ব্যাখ্যা

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে অবস্থিত সংসদ সদস্যের ওই টিনশেড ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা বসবাস করেন। টিনশেড ঘরটিতে কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম, কিছু কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল, যা আগুনে পুড়ে মারা গেছে। তিনি আরও জানান, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যৌথ তদন্ত ও আলামত সংগ্রহ

ঘটনাটি খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী সেখানে কোনো পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এছাড়া দেয়াল বা আশেপাশে বোমার কোনো চিহ্ন মেলেনি। ঘটনাস্থলের সমস্ত আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ইলেকট্রিক ওয়্যারিংয়ের ত্রুটিকেই অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তবে চূড়ান্ত তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেহেতু এটি একজন সংসদ সদস্যের অধিকারভুক্ত বাড়ি, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

  • ঘটনার তদন্তে দৌলতপুর থানায় ইতোমধ্যে জিডি নথিভুক্ত করা হয়েছে (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১)।
  • বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে নাশকতার কোনো প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
  • স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যে, তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ মিললে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
  • সীমান্তবর্তী এলাকা হিসেবে বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় নিয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।