২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও শিক্ষাসহ ৫টি চুক্তি

Published: November 14, 2026, 12:36 pm

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোয়ানের দোলমাবাহচে কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিগুলো সম্পন্ন হয়। এর আগে, দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে এক আনুষ্ঠানিক আয়োজনে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এরপর উভয় নেতা নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পর একান্ত বৈঠকে মিলিত হন। শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন, পুনর্মিলন প্রচেষ্টা, ভোক্তা সুরক্ষা এবং বাজার পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেশ দুটি সমঝোতায় পৌঁছেছে। পাশাপাশি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও একটি চুক্তি সই হয়েছে। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।