১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

Published: September 28, 2026, 11:37 am

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে শান্তি প্রস্তাব ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের পরপরই এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল ৯৩ দশমিক ১১ ডলারে লেনদেন হচ্ছে। ২৮ সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ পায়।