১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে ২৩ হাজার প্রবাসী

Published: November 3, 2026, 8:13 pm

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলা ও পরবর্তী ফ্লাইট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে এ পর্যন্ত বিভিন্ন বিমানসংস্থার মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন প্রায় ২৩ হাজার প্রবাসগামী যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে মোট ২২ হাজার ৭২১ জন যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেবিচক সার্বিক তদারকি চালাচ্ছ এবং বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে এয়ারলাইনসগুলোর সঙ্গে কাজ করছে। বেবিচকের হিসাবে, ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় মোট ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাতিল ও স্থগিত হওয়া ১৫৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ২০টি ফ্লাইট রয়েছে। এছাড়া ইন্ডিগোর ৩০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, এমিরেটসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ফ্লাইট তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সংকটটির সূচনা হয় গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণার মধ্য দিয়ে। এর প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে তাদের সব ফ্লাইট স্থগিত রাখে এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করে। বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ বহাল থাকায় এ রুটে যাতায়াতকারী প্রবাসীদের দুশ্চিন্তা ও ভোগান্তি এখনো অব্যাহত রয়েছে।