
জনসংযোগ ও কৌশলগত যোগাযোগ সংস্থা মাস্টহেড পিআরে চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) পদে নিযুক্ত হয়েছেন আশিক ইকবাল। এই প্রতিষ্ঠানের পাশাপাশি টপ অব মাইন্ড (টম) গ্রুপের কৌশলগত উন্নয়ন ও বাণিজ্যিক প্রসারে ভূমিকা রাখবেন তিনি। মূলত প্রতিষ্ঠানের সুসংহত যোগাযোগ ব্যবস্থা জোরদার করা ও নতুন অংশীদারত্ব তৈরিতে তিনি নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞতা ও কর্মজীবন
বিপণন যোগাযোগ, পিআর, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ এবং বিটিএল সংযোগে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি আন্তর্জাতিক ও স্থানীয় খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
- পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড)
- মেটলাইফ ও এআইএস
- স্যামসাং ইলেকট্রনিকস
- বাংলালিংক (ভিওন) ও সিন্দাবাদ ডটকম
শিক্ষাগত যোগ্যতা
আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটি (এলএনইউ) থেকে বিপণন বিষয়ে তিনি দ্বিতীয় স্নাতকোত্তর সম্পন্ন করেন।





