
কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার শাখা। সংগঠনের নেতা রাজু ফরাজির সভাপতিত্বে এবং গাজী কাউসারের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন কাতার যুবদল নেতা রাজু ফরাজি।
অনুষ্ঠানে আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক ও জুবায়ের সিদ্দিকীসহ অনেকে বক্তব্য রাখেন। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।





