২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল অডিও: প্রত্যাহার হলেন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল

Published: September 17, 2026, 2:07 pm

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে তাকে মন্তব্য করতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে শেখ হাসিনার চলতি মাসেই দেশে ফিরে আসা উচিত। তিনি দাবি করেন, বর্তমানে রাস্তার পুলিশ দুর্বল, তাই তিনি ফিরলে সেনাবাহিনী যেন শুধু ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করে। এমন বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ও ব্যাপক সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হলো।