৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগে শিক্ষক নিয়োগ

Published: September 18, 2026, 3:17 pm

ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে ১০টি ভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন পদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রসমূহ

  1. ব্র্যাক বিজনেস স্কুল: অ্যাকাউন্টিং, বিজনেস বা ডেটা অ্যানালিটিকস, বিজনেস ল ও করপোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়ন, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশল ও টেকসই উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং অপারেশনস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
  2. অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ: সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ।
  3. ইংরেজি ও মানবিকী বিভাগ: ইতিহাস, ইংরেজি, মিডিয়া ও কালচারাল স্টাডিজ।
  4. ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুল: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত।
  5. লাইফ সায়েন্সেস স্কুল: মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদ।
  6. গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগ: গণিত, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস ও মেডিক্যাল ফিজিকস।
  7. বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং।
  8. ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস: অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, সমাজ ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা শিক্ষা, টিইএসওএল/ইএসওএল বা বিদেশি ভাষা (বিশেষত চীনা)।
  9. স্কুল অব জেনারেল এডুকেশন: রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, দর্শন ও সমাজবিজ্ঞান। খাদ্য অধ্যয়ন, রাজনীতি, পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  10. স্কুল অব ফার্মেসি: পিএইচডি ডিগ্রিধারী ও এ-গ্রেড নিবন্ধিত ফার্মাসিস্ট।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লেকচারার ও সিনিয়র লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। সহকারী অধ্যাপক বা উচ্চতর পদের জন্য পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সকল ডিগ্রি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং প্রার্থীর একাডেমিক ফলাফল সন্তোষজনক হতে হবে। পিএইচডিধারীদের শক্তিশালী গবেষণা সক্ষমতা থাকতে হবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রগুলোতে তাদের কাজের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, নির্বাচিত প্রার্থীদের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত তথ্য এবং আবেদনের নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে। চাকরির আরও তথ্য: এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন।