১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ অক্টোবর ১৯তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়

Published: September 27, 2026, 12:05 pm

১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সম্ভাব্য সময়সূচির বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি পাওয়ার প্রক্রিয়াটি চলমান রয়েছে। ১৯তম বিজেএস প্রিলিমিনারি: কী পড়বেন, কীভাবে প্রস্তুতি নেবেন।

চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র, সময় এবং বিস্তারিত সময়সূচি চূড়ান্ত হওয়ার পর দ্রুত কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এ বিষয়ে সকল আবেদনকারীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।