
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষ বাদী হয়ে এ মামলাটি করেছে।
রোববার দুপুরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত ওই স্টুডিওতে হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ১টা ৩৩ মিনিটে সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ সময় চেয়ার, টেবিল, টেলিভিশনসহ স্টুডিওর বেশ কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।





