১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা

Published: November 4, 2026, 4:35 pm

ইরানে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদ অ্যামি ফ্রেডেরিকসেনের মতে, যুদ্ধের সমাপ্তি টানা এবং ইরান থেকে মার্কিন সেনাদের প্রস্থান কৌশল নির্ধারণ করা ওয়াশিংটনের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে। মিনিয়াপোলিস থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কংগ্রেসের সমন্বয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ফ্রেডেরিকসেনের পর্যবেক্ষণ অনুযায়ী, এখন পর্যন্ত ইরানে পরিচালিত সামরিক কার্যক্রম নিয়ে কংগ্রেসে তেমন জোরালো কোনো প্রশ্ন ওঠেনি। অথচ জনগণের প্রতিনিধি হিসেবে যুদ্ধের তদারকি করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের মৌলিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, বেশির ভাগ আমেরিকানই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেখতে চান না, যা এই সংঘাত শুরুর একটি অন্যতম প্রধান যুক্তি ছিল।

প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফ্রেডেরিকসেন অভিযোগ করেন, বারবার যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংঘাত কেবল দীর্ঘায়িত হয়েছে। জনগণের কাছে দেওয়া সরকারি তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক অমিল রয়েছে বলে তিনি মনে করেন। প্রশাসনের কর্মকাণ্ড তদারকি করার সাংবিধানিক দায়িত্ব পালনে এবার ডেমোক্র্যাটরা সরব হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, জনগণকে বারবার এমন তথ্য দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মেলেনি।