নেত্রকোণার প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আফতাব উদ্দিন কাজল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা ছিলেন। নেত্রকোণা শহরের উকিলপাড়ায়ও তার বাসা রয়েছে।
ডাঃ আফতাব উদ্দিন কাজলের ছোট ভাই বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল জানান, আমার পিতৃতুল্য বড়ভাই বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকার ল্যাব এইড হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বিভিন্নসূত্র জানায়, ডাঃ মোঃ আফতাব উদ্দিন কাজল একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে তিনি বিসিএস (সাস্থ্য), সিএমইউ (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মেডিসিনে ডিগ্রী অর্জন করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো (থাইল্যান্ড ও ভারত) ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দীর্ঘদিন চিকিৎসাসেবা দিয়েছেন তিনি। তিনি সহকারী পরিচালক (স্বাস্থ্য) হিসেবেও স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করছিলেন।
ডাঃ আফতাব উদ্দিন কাজল নেত্রকোণা শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। পারিবারিকসূত্র জানায়, মরহুমের প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা বিকেল ২টা ৩০মিনিটে বারহাট্টা সি কে পি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর নেত্রকোণা শহরের মিফতাহুল উলুম মাদ্রাসার মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।





