
প্রযুক্তি বিশ্বে অ্যাপলের পরবর্তী উদ্ভাবন নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তি জায়ান্টটি তাদের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর বা এর আশেপাশের কোনো সময়ে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত ২০২৩ সাল থেকেই হাই-এন্ড ম্যাকবুক প্রো সিরিজে টাচস্ক্রিন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল, যা এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে। আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও, অ্যাপলের এই টাচস্ক্রিন ল্যাপটপ নিয়ে এর আগে এত নির্দিষ্ট আভাসও মেলেনি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নতুন এই ল্যাপটপটি মূলত অ্যাপলের শক্তিশালী ‘এম৫ প্রো’ এবং ‘ম্যাক্স’ চিপসেটের ওপর ভিত্তি করে তৈরি হবে। প্রযুক্তি বিশেষজ্ঞ মার্ক গারম্যানের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যমতে, কোম্পানিটি এ বছর তাদের হার্ডওয়্যার লাইনআপে বেশ কিছু বড় পরিবর্তন আনছে। নতুন ম্যাকবুক প্রো মডেলের পাশাপাশি একটি নতুন ওএলইডি ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি এবং এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো ও আইম্যাকের আপডেটও বাজারে আসবে। এসব ডিভাইসে নতুন এম৬ চিপ ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে ম্যাকবুক প্রো সিরিজে আপাতত এম৬ চিপের কোনো প্রো সংস্করণ আসার সম্ভাবনা নেই বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, বর্তমানের এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো মডেলে এম৫ চিপ এবং আইম্যাকে এম৪ চিপ ব্যবহার করা হয়েছে। যদিও ম্যাক মিনি রিফ্রেশের মাধ্যমেই এম৬ চিপের প্রথম ব্যবহার দেখেছিল প্রযুক্তিপ্রেমীরা। ল্যাপটপ ও ট্যাবলেটের বাইরে অ্যাপল আগামী ১৩ অক্টোবর বেশ কিছু স্মার্ট হোম গ্যাজেটও উন্মোচন করতে পারে বলে শোনা যাচ্ছে। ওই আয়োজনে ওএলইডি ডিসপ্লেওয়ালা নতুন এক ডিজাইনের আইপ্যাড মিনি ও এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো ও আইম্যাকের ছোট পরিসরের আপডেট নিয়ে আসছে কোম্পানিটি, যেখানে থাকবে নতুন এম৬ চিপ। হার্ডওয়্যার প্রশ্নে এ বছর অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।





