
কেপ টাউন টেস্টে ১৭৬ রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজটি প্রোটিয়ারা জিতেছে ২-১ ব্যবধানে। এই জয়ের ফলে ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে নিচে নেমে গেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক টেম্বা বাভুমার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।
বাভুমা জানিয়েছেন, এই অর্জনের মুহূর্তটি দল হিসেবে তারা কয়েক দিন উপভোগ করতে চান। তিনি বলেন, একটি দল হিসেবে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, এটি তার ইতিবাচক প্রমাণ। আগামী কয়েক দিন আমরা এই মুহূর্তগুলো উদযাপন করব। এরপর সপ্তাহখানেকের মধ্যে আবার একত্রিত হয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করব। তবে উদযাপনের রেশ কাটিয়ে এবার তাদের চোখ বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে। বাভুমা বলেন, ‘দল হিসেবে আমরা যেখানে পৌঁছাতে চাই, সেদিক থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে আমাদের। (পরের সিরিজের আগে) আমাদের হাতে এখন কয়েক দিন সময় আছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার দ্বিপাক্ষিক সিরিজ জিতে র্যাংকিংয়ের এক নম্বর হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা।
এখন তাদের পুরো মনোযোগ আগামী ১৫ নভেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দিকে। বিশ্বসেরার আসনে বসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সামর্থ্য আবারও প্রমাণ করাই এখন বাভুমার দলের মূল লক্ষ্য। কিন্তু আমার মনে হয়, আমাদের অনেকের জন্যই এখন মূল বিষয় হলো এ মুহূর্তটায় পুরোপুরি ডুবে যাওয়া এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে যে সাফল্য অর্জিত হয়েছে, তা উপলব্ধি করা।’।





