
রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও মসজিদে গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা পৌঁছাচ্ছেন।




